• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খালেদা জিয়ার জনসভাস্থলে জনসমাগম শুরু হয়েছে

Nilphamari BNP Photo-1সিসি নিউজ: নীলফামারীর বড় মাঠে ২০ দলীয় জোটের জনসভাস্থল জনসমাগম শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বিএনপি, যুবদল,ছাত্রদলসহ জোটের অন্যতম শরীক দল জামায়াত, ন্যাপ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিম, কল্যাণপার্টিরসহ অন্যান্য দলগুলির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরুকরে। এদিকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সভাস্থলে অন্তত লক্ষাধিক মানুষের সমাগম লক্ষ্যকার গেছে। এদিকে দেশের অন্যান্য যায়গায় খালেদা জিয়ার জনসভায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা মঞ্চের সামনের জায়গা দখল করতে পারলে এবার নীলফামারীর জনসভায় তদের সেই সুযোগ দেয়নি ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ১১ টার মধ্যে নীলফামারী জেলার ৬টি উপজেলার  ছাত্রদলের প্রায় ২০ শতাধীক নেতকর্মী মঞ্চের সামনের জায়গা দখলে নেয়।।
জনসভা প্রস্তুত কমিটির সমন্বয়কারী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেলা সাড়ে ১১ টায় বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামারীর জনসভার উদ্দেশে রওনা হয়েছে। দুপুর আড়াইটায় নীলফামারী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধূরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান সঞ্চালনায়, অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ন- মহাসচিব মিজানুর রহমান মিনু,ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শমসের মবিন চৌধুরী, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, সাদেক হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক সাংসদ বিলকিস ইসলাম, অ্যাডভোকেট রীনা পারভীন, আমজাদ হোসেন ভজে, ঢাকা মহানগর বিএনপির  আহবায়ক মীর্জা আব্বাস, সদস্য সচিব হাবিউন নবী খান সোহেল, যুবদলের সভপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হক বাবু, কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দললের সাধারণ সম্পাদক সরাফত হোসেন সফু,জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতের জাতীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ানুল্লা সাঈদী, মাওলানা মমতাজ উদ্দিন, অদ্যাপক মাহবুবার রহমান বেলাল,  এলডিপির সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদ, বিজেবির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের আমীর মাওলানা ইসাহাক আলী, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ, কল্যাণ পাটির সভাপতি মেজর জেনারেল (অব) সৈয়দ ইব্রাহীম, ন্যাপের চেয়ারম্যান, জেবেল রহমান গানি, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ২০ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ