• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |

সৈয়দপুর কলেজ কেন্দ্র থেকে ১৪ পরীক্ষার্থী বহিস্কার

Bohiskarসিসি নিউজ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের দায়ে নীলফামারীর সৈয়দপুর কলেজ কেন্দ্র থেকে ১৪ শিক্ষার্থী বহিস্কার হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সমবায় অফিসার মশিউর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উল্লেখিত কারণে ওইসব শিক্ষার্থীদের বহিস্কার করেন।
সূত্র মতে, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ইংরেজী (১৮০২) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই পরীক্ষা চলাকালীন সময়ে অসুদোপায় অবলম্বনের দায়ে ১৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান বহিস্কারের কথা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ