• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

হরতাল ডেকে মাঠে নেই আহ্বানকারীরা

full_1240223802_1414310374ঢাকা : বহিষ্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে সম্মিলিত ইসলামী জোটের ডাকে সারা দেশে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। কিন্তু রাজধানীতে হরতাল আহ্বানকারী জোটের কোনো তৎপরতা দেখা যায়নি। ‘সম্মিলিত ইসলামী জোট’ কয়টি দল নিয়ে গঠিত, কারা এই জোটে আছে আর কারা চলে গেছে সেটা জানেন না সংশ্লিষ্টরাও।

জামায়াতের মদদপুষ্ট এই জোটটি কওমি মাদরাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামসহ অন্যান্য দলগুলোর সমর্থন আদায় করতে পারেনি। বিএনপি-জামায়াত হরতালে নৈতিক সমর্থন দিলেও হরতালে তাদের কোনো তৎপরতা নেই।

দুপুর পর্যন্ত হরতালে ঢাকাসহ দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সমর্থনে কোথাও কোনো তৎপরতাও চোখে পড়েনি। দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও রাজধানীতে গাড়ি চলাচল অনেকটা স্বাভাবিক। অফিস আদালতও খুলেছে যথারীতি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচির ঘোষণা করে সম্মিলিত ইসলামী দলসমূহ। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার ধার্য তারিখ থাকায় ধর্মভিত্তিক এ মোর্চাকে দিয়ে আজ হরতাল ডাকানো হয়েছে। হরতালের সময় ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে এর আগেও খালেদা জিয়া আদালতে হাজির হননি। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওই বক্তব্যের পর লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব হারিয়েছেন। দল থেকেও বহিষ্কৃত হয়েছেন। তিনি আর দেশে ফেরেননি। লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ