• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জলঢাকায় গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপ, আটক ১

11হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা: নীলফামারীর জলঢাকায় বখাটে কর্তৃক এসিড নিক্ষেপের শিকার হয়েছে এক গৃহবধু। এ ঘটনায় রোববার মামনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার কৈমারী বানপাড়া (চরভরট) এলাকার শাহীন আলমের স্ত্রী মুক্তা বেগম (২৫) তার স্বামী ঢাকায় কাজ করায় সে প্রতিদিনের ন্যায় তার শ্বাশুরীসহ ঘরে ঘুমায়। শুক্রবার রাতে একই এলাকার গোলাম মোস্তফার পুত্র মামনুর রশিদ (৩২) ঘরের বেড়া কেটে ইনজেকশনের সিরিজ দিয়ে গৃহবধুর শরীরে এসিড ছুড়ে মারে। এতে চিৎকার দিয়ে ঘরে থাকা টর্চলাইট জ্বালালে আহত গৃহবধু মামনুর রশিদকে পালাতে দেখে। ওইদিন রাতেই তাকে জলঢাকা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করানো হয়। এসিডে গৃহবধুর শরীরের ঘাড়ের পিছনের অংশ ঝলসে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য আঃ রাজ্জাক জানায় এর আগেও ওই বখাটে মুক্তাকে উত্যক্ত করেছিল এবং আমরা স্থানীয় ভাবে সালিশও করেছিলাম। ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন জানায়, ঘটনাটি সত্য, আমি লোকমুখে শুনেছি।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির সিসি নিউজকে জানান, থানায় মামলা হয়েছে এবং ঘটনার মূল নায়ক মামনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ