আকতার হোসেন বকুল, হিলি: দূর্গা পুজার মেলা দেখতে গিয়ে র্দীঘ ২২ দিন পর লাশ হয়ে দেশে ফিরতে হল দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর(হিলি বিওপি ক্যাম্প) এলাকার শাহিন শেখের ছেলে মো: আব্দুল আলিম(১৯)। প্রতি বছরের ন্যায় এবছরও চলতি মাসের ৩ তারিখে শাহিন বন্ধুদের সাথে ভারতের হিলি সীমান্ত অতিক্রম করে মেলা দেখতে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর তাড়া খেয়ে অন্যরা দেশে পালিয়ে আসলেও শাহিন রাস্তা ভুলে ভারতের বিহারী কলোনী এলাকায় প্রবেশ করে বিএসএফ এর হাতে ধরা পরার ভয়ে, কিন্তু গ্রামবাসি চোর ভেবে গনপিটুনী দেয় এবং ঘটনা স্থলেই তার মৃর্ত্য হয়।পরে শাহিনের লাশ সেদেশের থানা পুলিশের নিকট হস্থান্তর করলে বালুর ঘাট হাসপাতাল মর্গে রাখা হয়। হাকিমপুর পৌর সভার ৫নং ওয়ার্ডের কমিশনার ওয়াহেদ মুরাদের প্রত্যক্ষ সহোযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-বিএসএফ কয়েক বার চিঠি চালাচালি করার পর আজ শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শাহিনের লাশ হিলি আইসিপি গেট দিয়ে তার আত্বীয়ের নিকট ফেরত দেয়। এসময় হাকিমপুর থানার পুলিশ পরির্দশক (ওসি) মো: মোখলেছুর রহমান, হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ এবং ভারতীয় হিলি থানার পুলিশের সাব-ইন্সিপেক্টর সুবিদ কুমার সাহা, বিএসএফ এর হিলি ক্যাম্প কমান্ডার জাফর উল্লা খান উপস্থিত ছিলেন।ছেলের লাশ হাতে পেয়ে মা মনোয়ারা বেগম কান্নায় ভেঙ্গে পরেন এবং বলেন অনেক দিন পরে হলেও সন্তানের চাঁদ মুখটা শেষ বারের মত দেখতে পেলাম।