• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে পঞ্চগড়-রুহিয়া-ঠাকুরগাও সড়কের গোয়ালদীঘি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আটোয়ারী উপজেলার তড়েয়া ইউনিয়নের নলপুকুরি গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে পলাশ (২৭), একই ইউনিয়নের কিসমতধাপ গ্রামের জয়নুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২২)।

পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, ব্যবসার কাজে পলাশ ও রাজ্জাক একটি মোটরসাইকেলে আটোয়ারী  থেকে বোদা উপজেলায় যাচ্চিলেন। এ সময় ঠাকুরগাও থেকে পঞ্চগড়গামী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যান। গুরুতর আহত পলাশকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়ার পথে তিনিও মারা যান।

আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোজাফ্ফর  হোসেন সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ