• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

BCBখেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি তিনদিনেই শেষ হয়ে যায়। স্বাগতিকরা ৩ উইকেটে জিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে। প্রথম টেস্ট ম্যাচটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করলো বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘোষিত ১৪ সদস্যের দলে পরিবর্তন আনা হয়েছে একটি। নতুন করে নেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের তরুণ ওপেনার এনামুল হক বিজয়কে। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার আল-আমিন হোসেন।

এনামুল হক বিজয় বর্তমানে কলকাতায় আচার্য মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে বিসিবি একাদশের হয়ে খেলছেন। ৩০ অক্টোবর টুর্নামেন্ট শেষে দেশে ফিরবেন এনামুল।

আগামী ৩ নভেম্বর খুলনায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহামুদুল্লাহ রিয়াদ, সফিউল ইসলাম, যুবায়ের হোসেন, শাহাদাত হোসেন রাজিব, মার্শাল আইয়ুব, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ