• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

মালালা ভেবে রুমের এক কোণে নিয়ে…

malalaসিসি ডেস্ক: এনটারটেইনমেন্ট উইকলির চোখে বিনোদন জগতের অন্যতম সৃজনশীল এক মুখ ভিরা মিন্ডি চকালিঙ্গম। ভক্তরা তাকে মিন্ডি ক্যালিং নামেই বেশি চেনেন। ২০১৩ সালে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বেসেরা একশ’ প্রভাবশালী ব্যক্তির একজন তিনি। মিন্ডি হলেন মার্কিন অভিনেত্রী ও মডেল। আর তাকে ভুল করে মালালা মনে করে বসলেন এক বৃদ্ধ।ঘটনাটা ঘটেছে নিউইয়র্কের একটি হোটেলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। নিউইয়র্কার ফেস্টিভ্যালে যোগ দিতে মিন্ডি সেখানে গিয়েছিলেন। অনুষ্ঠানের এক ফাঁকে, হোটেলের ৩৭ তলায় ঘটল ওই ঘটনা। আশি বছরের এক ব্যক্তি মিন্ডিকে এক কোণে টেনে নিয়ে বললেন, ‘নোবেল পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন!’

উত্তরে মিন্ডি কী বলবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তাকে যে মানুষটা চিনতে পারেননি, সেটা মিন্ডির কাছে পরিষ্কার। কিন্তু কাকে মনে করে তাকে নোবেলের শুভেচ্ছা দিচ্ছেন ওই বৃদ্ধ? মিন্ডি সেটা বুঝতে পারলেন লোকটার পরের কথাগুলোয়।’তালেবানদের হামলা তোমার জীবন ও স্বপ্ন কেড়ে নিতে পারেনি। তুমি বড়ই সাহসী। তোমার জীবন অন্যদের অনুপ্রেরণা জোগাবে’— আবেগতাড়িত কণ্ঠে একনাগাড়ে লোকটা বলেই চললেন এ সব। মনোযোগ দিয়ে শুনলেন মিন্ডি। আর মনে মনে ভাবলেন একটা মেয়ের কথা। নাম যার মালালা।

হ্যাঁ, লোকটা মিন্ডিকে মালালাই মনে করেছিলেন। পাকিস্তানের সপ্তদশী যে কিশোরী এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। লোকটার কাছ থেকে সরে এসে প্রাণ খুলে একগাল হেসে নিলেন মিন্ডি। ভুল করে হোক, অভিনন্দন তো পাওয়া গেল!নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদক মিন্ডিকে কাভার করতে গেলে ওই সাংবাদিককে মিন্ডি বলেন, ‘তিনি (বৃদ্ধ) কী আমাকে মালালা মনে করেছেন?’এর পর মিন্ডি বলেন, ‘আহা! সত্যিই যদি আমি মালালা হতাম, তাহলে বুম বুম রুম বনে যেতাম।’

মিন্ডি বলেন, ‘সারা রাতে এর চেয়ে বেশি আনন্দ আর কিছুতেই পাইনি।’প্রসঙ্গত, এর আগে সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী মালালাকে ভুল করে ‘ম্যালেরিয়া’ বলে উল্লেখ করেছিলেন ব্রিটিশ মডেল নওমি। তিনি টুইটে লিখেছিলেন, ‘নোবেল শান্তি পুরস্কার-২১০৪ পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন ম্যালেরিয়া’। এই টুইটে ‘নোবেল’ লিখতে গিয়েও বানান ভুল করেন নওমি। নোবেলের পরিবর্তে তিনি লিখেছিলেন ‘নোবল’। সূত্র : নিউইয়র্ক টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ