• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরাকে বোমা হামলায় নিহত ৩৪

full_821531994_1414481889আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কাছাকাছি স্থানে দুইটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১২ জন।

ইরাকি কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ বাগদাদের একটি চেকপোস্টে আত্মঘাতী এক বোমা হামলাকারী সামরিক বাহিনীর ব্যবহৃত যান দিয়ে প্রথম বোমাটি বিস্ফোরণ ঘটায়। এ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়।

এদিকে রাজধানীর ভেতরে অপর একটি গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। চলতি মাসে বোমা হামলায় ইরাকে প্রায় একশ’র মতো মানুষ নিহত হয়েছে।

প্রথম বিস্ফোরণটি দক্ষিণ ইরাকের ৫০ কিলোমিটার দূরবর্তী জারফ আল সাকারহ শহরের কাছাকাছি একটি চেকপোস্টে ঘটানো হয়।

এই বোমার লক্ষবস্তু ইরাকি নিরাপত্তা বাহিনী এবং শিয়া বেসামরিক সৈন্যরা, যারা চেকপোস্টটি নিয়ন্ত্রণ করছিল। হামলায় ব্যবহৃত যানটি সরকারি বাহিনী থেকে দখল করা বলে দাবি করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ