আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের কাছাকাছি স্থানে দুইটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১২ জন।
ইরাকি কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ বাগদাদের একটি চেকপোস্টে আত্মঘাতী এক বোমা হামলাকারী সামরিক বাহিনীর ব্যবহৃত যান দিয়ে প্রথম বোমাটি বিস্ফোরণ ঘটায়। এ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়।
এদিকে রাজধানীর ভেতরে অপর একটি গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। চলতি মাসে বোমা হামলায় ইরাকে প্রায় একশ’র মতো মানুষ নিহত হয়েছে।
প্রথম বিস্ফোরণটি দক্ষিণ ইরাকের ৫০ কিলোমিটার দূরবর্তী জারফ আল সাকারহ শহরের কাছাকাছি একটি চেকপোস্টে ঘটানো হয়।
এই বোমার লক্ষবস্তু ইরাকি নিরাপত্তা বাহিনী এবং শিয়া বেসামরিক সৈন্যরা, যারা চেকপোস্টটি নিয়ন্ত্রণ করছিল। হামলায় ব্যবহৃত যানটি সরকারি বাহিনী থেকে দখল করা বলে দাবি করেছে কর্তৃপক্ষ।