অর্থ-বাণিজ্য ডেস্ক: বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৫৩৪ কোটি ৫৩ লাখ টাকা নিট মুনাফা করেছে দেশের শীর্ষ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। তবে বছরের প্রথম দুই প্রান্তিকে মুনাফায় উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হলেও তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় তা কমেছে।
প্রাপ্ত তথ্য মতে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অপারেটরটির মুনাফা কমেছে ৩৯ কোটি ৪১ লাখ টাকা। আর শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানিটির আর্থিক এ হিসাবের তথ্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করার পরই কমে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর।
বুধবার লেনদের শুরুর প্রথম আধা ঘণ্টায় আগের দিনের সর্বশেষ দর ৩৭৯ টাকা ৭০ পয়সা থেকে কমে ৩৭৬ টাকা ১০ পয়সায় নেমেছে।
এদিকে চলতি প্রান্তিকে কোম্পানিটি ৫৩৪ কোটি ৫৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। এই আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ কোটি ৪১ লাখ টাকা কম। গত বছর এ সময়ে গ্রামীণের মুনাফা ছিল ৫৭৩ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া আলোচিত প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ২৫ পয়সা।
গত অর্থ বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৯৬ পয়সা। এক বছরের ব্যবধানে আয় কমেছে ২৯ পয়সা বা প্রায় ৭ শতাংশ।
তবে আগের দুই প্রান্তিকে মুনাফা প্রবৃদ্ধি হওয়ায় ৯ মাসে মোট মুনাফা বেড়েছে। তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) মিলিয়ে গ্রামীণের মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯২ কোটটি ২৩ লাখ টাকা। এটি আগের বছর ছিল এক হাজার সাত কোটি ১৪ লাখ টাকা। ইপিএস সাত টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৭৯ পয়সা হয়েছে।
অবশ্য চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মুনাফা বেড়েছিল ৮৬০ শতাংশ।