• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

হরতাল বাড়াতে পারে জামায়াত

Jamatঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে আগামী ৫ ও ৬ নভেম্বরও হরতাল ডাকতে পারে জামায়াতে ইসলাম। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, দলের আমির নিজামীর মামলার বিষয়টি যে বিশেষ গুরুত্বপূর্ণ, তা জামায়াত দেশবাসীকে জানাতে চায়। একই সঙ্গে তারা প্রমাণ করতে চায়, দলটি সহিংস নয়। আর তাই নিজামীর ফাঁসির রায়ের পর সারা দেশে উল্লেখযোগ্য কোনো সহিংসতা ঘটেনি।

জামায়াত যদি আগামী ৫ ও ৬ নভেম্বরও হরতাল ডাকে, তাহলে টানা ১০ দিন হরতালের ফাঁদে পড়বে দেশ।

দলটি ইতিমধ্যে বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল ডেকেছে। মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামী মঙ্গলবার পবিত্র আশুরার ছুটি। এর পরের বুধ ও বৃহস্পতিবারও (৫ ও ৬ নভেম্বর) যদি হরতাল ডেকে দেয় জামায়াত, তাহলে ব্যবসা-বাণিজ্য, জনজীবন স্বাভাবিক হতে হতে শুক্রবার। আর অফিস-আদালতের স্বাভাবিক কর্মমুখরতা ফিরে পেতে অপেক্ষা করতে হবে ৯ নভেম্বর রোববার পর্য ন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ