• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেনাল্টি শুট আউটে জয় বার্সার

suarezখেলাধুলা ডেস্ক: বুধবার স্থানীয় কাপ সুপারকোপা ডি কাতালনিয়ায় নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

এদিন নির্ধারিত সময়ের খেলায় ১-১ ব্যবধানে সমতা থাকা ম্যাচে বার্সার হৃদস্পন্দন হয়ে ছিলেন লুইস সুয়ারেজ। দলের একমাত্র গোলটিতে স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেকে গোলের বলের যোগান দেন এই উরুগুয়ান ফরোয়ার্ড। অবশ্য প্রথমার্ধের পরই মাঠ থেকে উঠিয়ে নেয়া হয় সাবেক অলরেড তারকাকে।

কামড়কাণ্ডে চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এল ক্লাসিকো দিয়ে মাঠে ফিরেছিলেন সুয়ারেজ। সেই সুয়ারেজ নতুন ক্লাবে নিজের দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলেছেন। মেসি-নেইমারের অনুপস্থিতিতে দলের ত্রাতা ছিলেন তিনি। সেজন্য খেলার মাত্র ১৫ মিনিট না যেতেই জেরার্ড পিকেকে দিয়ে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেজ। অবশ্য সেই লিডটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বার্সা। তাই পেনাল্টি শুট আউটে নির্ধারিত হয় খেলার ভাগ্য। পেনাল্টিতে বার্সার পক্ষে গোল করতে ব্যর্থ হন সান্দ্রো র‌্যামিরেজ। গোল করেছেন জাভি হার্নান্দেজ, অ্যালেন হ্যালিলোভিচ, অ্যালেক্স গ্রিমাল্ডো ও ইভান রাকিটিচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ