• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

স্যাঞ্চেজের জোড়া গোলে জয় আর্সেনালের

image_104614_0.gifখেলাধুলা ডেস্ক: অ্যালেক্সিজ স্যাঞ্চেজের জোড়া গোল ৷ওই গোলের সুবাধেই শনিবার প্রিমিয়র লিগে বার্নলে-কে ৩-০ গোলে উড়িয়ে  দিল আর্সেনাল ৷ স্যাঞ্চেজ ছাড়া গোল করেন চ্যাম্বারস ৷ এই জয়ের জন্য প্রিমিয়রে চার নম্বরে উঠে এল আর্সেন ওয়েঙ্গারের দল ৷

এদিন ম্যাচের শুরুতে অবশ্য সেয়ানে-সেয়ানে টক্কর দিয়েছিল বার্নলে ৷ তাই বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্যই ছিল ৷ কিন্তু বিরতির পরে জেগে উঠে ওয়েঙ্গারের দল ৷৭০ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ছন্দে থাকা অ্যালেক্সিজ স্যাঞ্চেজ ৷এই গোলের দু’মিনিট পরেই চেলসির পক্ষে গোল করেন চেম্বারস ৷ অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন  অ্যালেক্সিজ স্যাঞ্চেজ ৷ উল্লেখ্য, প্রিমিয়র লিগে সান্ডারল্যান্ডের বিরুদ্ধেও জোড়া করেছিলেন অ্যালেক্সিজ স্যাঞ্চেজ ৷– ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ