• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে দীর্ঘ ১২ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ

image_104588_0মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে দীর্ঘ ১২ ঘন্টা পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। জাতীয় গ্রীডে বিপর্যয়ের কারণে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে, দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সরকারী হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকে জরুরি অপারেশন বন্ধ থাকে। অনেক স্থানে আবাসিক এলাকার প্লাট বাড়ীতে পানির তীব্র অভাব দেখা দেয়। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের জরুরি অপারেশন বন্ধ হয়ে যায়। পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দিনাজপুরের সব অটো রাইস মিলসহ অন্যান্য কলকারখানা বন্ধ থাকে। রোববার সকাল থেকে এসব কলকারখানা পুনরায় চালু হয়।
অপরদিকে পার্বতীপুরের বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট বন্ধ রয়েছে। জাতীয় গ্রীডে বিপর্যয়ের কারণে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট বন্ধ হয়ে যায়। রাতে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের মধ্যে একটি ইউনিট চালুর চেষ্টা করা হয়।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সুরত চন্দ্র ভাদুরী জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের বয়লারের পানি প্রচন্ড গরম রয়েছে। এই পানি নির্দিষ্ট তাপ মাত্রায় না আসলে দু’টি ইউনিট চাল করা যাবে না। তবে রবিবার সন্ধ্যা নাগাদ একটি ইউনিট চালু হতে পারে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ