• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচ বছরের শিশু ধর্ষনের শিকার

Dorsonকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: পাঁচ বছরের শিশু মিষ্টি আক্তার ধর্ষনে শিকার হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের কেশবা গ্রামের এ ঘটনায় শিশুটিকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার শিশুটির ডাক্তারী পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া গেছে বলে হাসপাতাল সুত্রে জানানো হয়।
শিশু মেয়েটি কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিন ভেড়ভেড়ি গ্রামের খেচুরটারী পাড়ার দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে। শিশুটি কেশবা গ্রামে তার নানা আব্দুল হামিদ ও নানী শিরিনা বেগমের কাছে থাকতো এবং কেশবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী  (রোল নম্বর ১২) । অভিযোগ মতে ঘটনার দিন রবিবার সকালে মিষ্টি স্কুল যাওয়ার পথে কেশবা গ্রামের সয়ফল হোসেনের পুত্র বেলাল হোসেন (১৮) ওরফে টন্না শিশুটিকে তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ঘরের ভেতর জোড় র্প্বূক ধর্ষন করে। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে গ্রামের মানুষজন ছুটে এলে ধর্ষক বেলাল পালিয়ে যায়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করা হলে শিশু ওয়াডের ১২ নম্বর বিছানায় তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় শিশুটির পিতা। কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকাবাসীর অভিযোগ বেশ কিছুদিন আগে বেলাল আরেকটি মেয়েকে ধর্ষন করেছিল। সেটি এলাকার প্রভাবশালীরা অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ