• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :

ভারতের রাষ্ট্রপতি ভবনে পাকস্তানি গায়িকা

image_105007_0আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাক উত্তেজনা কখনো তার সঙ্গীত সাধনার পথে বাধা হয়নি, বাধা হয়নি তার অনুষ্ঠানে। এবারও ভারত-পাক টানাপড়েনের মধ্যেই সার্ক ব্যান্ড ফেস্টিভালে অংশ নেয়ার জন্য তার ‘জেব ও হানিয়া ব্যান্ড’-এর ডাক পড়েছে। আগামী ৭ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে এই ব্যান্ড উৎসব। সেখানের পারফরমেন্স নিয়ে পাক গায়িকা জেবুন্নিসা হুমায়ুন বাঙ্গা, জেব আপাতত জোর স্নায়ুর চাপে ভুগছেন বুধবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠান নিয়ে।

আজ বুধবার নয়া দিল্লির রাষ্ট্রপতিভবনে ভারতের রাষ্ট্রপতি ও নির্বাচিত কিছু দর্শকের সামনে গানের অনুষ্ঠান করবেন জেব। শুক্রবার মূল অনুষ্ঠানের পর্দা উন্মোচনের আগে জেব বুধবার রাষ্ট্রপতি ভবনের অডিটোরিয়ামের সেই অনুষ্ঠান নিয়ে যথেষ্টই চাপে তিনি। বলেছেন, ‘বহু জায়গায় আমি অনুষ্ঠান করেছি। তবে ভারতের রাষ্ট্রপতির সামনে অনুষ্ঠান করার আগে আমি সত্যিই খানিকটা চাপে। এটা আমার কাছে একটা দারুণ সম্মানের বিষয়।’

কিশোরকুমারের ‘আনেওয়ালা পল, যানেওয়ালা হ্যায়’ গান গুনগুন করতে করতে জেব আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, প্রত্যেক সমস্যাতেই আমার জবাব হলো সঙ্গীত। শুধুমাত্র এই উপমহাদেশই নয় গোটা মধ্য এশিয়াতেই সঙ্গীত একই। সংবাদ সংস্থা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ