• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

দোলনচাঁপায় রেলওয়ে পুলিশ কর্তৃক ট্রেন যাত্রী লাঞ্চিত

Lancitoসিসি নিউজ : রেলওয়ে পুলিশের হাতে ট্রেন যাত্রী লাঞ্চিত হওয়ার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ অভিযোগ তদন্ত করছেন। লাঞ্চিত ট্রেনযাত্রীর নাম শাহ আলম (২০)। বুধবার সন্ধ্যায় ওই যাত্রী ট্রেনে কাউনিয়া থেকে সৈয়দপুর ফেরার সময় এ ঘটনা ঘটে।
লাঞ্চিত যাত্রী সৈয়দপুর রেল কারখানার কর্মচারী শাহ আলম জানান, কাউনিয়া থেকে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসে সৈয়দপুর ফিরছিল। এ ট্রেনের কামরায় বসা জিআরপি পুলিশের পাশে একটি সীট ফাঁকা ছিল। যাত্রী শাহ আলম ওই সীটে বসতে চাইলে জিআরপি পুলিশের সহকারী দারোগা জরিফুল ইসলাম ও কনস্টেবল মিজানুর রহমান তর্কে জড়িয়ে পড়েন। তর্কের এক পর্যায়ে যাত্রী শাহ আলমকে মারধর ও অস্ত্র দিয়ে শরীরে আঘাত করা হয়। কেড়ে নেয় যাত্রীটির মোবাইল ফোন। এমনকি ওই পুলিশ কর্মকর্তা যাত্রী শাহ আলমের হাতে হাতকড়া পরানো ও সাদা কাগজে সই করতে চাপ দেয়। এরপর ট্রেনটি পার্বতীপুর পৌছালে তাকে রেলওয়ে থানায় নিয়ে গিয়ে মোবাইল ফেরত দিয়ে ছেড়ে দেয়া হয়। এরপর বৃহস্পতিবার লাঞ্চিত যাত্রী রেলওয়ে জেলা পুলিশ সুপারকে অভিযোগ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী দারোগা জরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি যাত্রীর সাথে তর্কের কথা স্বীকার করে বলেন, বিষয়টি পার্বতীপুর রেলওয়ে থানায় বসে মিমাংসা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকি তানজিলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি এবং এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ