• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

শমসের মবিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, আটক ৩

DSC_0098-e1415460112207সিসি নিউজ : সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে নগরীতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

শনিবার রাত ৮টা ১০ মিনিটে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মিছিলে ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।

সিলেট মহানগর কমিটি প্রত্যাখান করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিল করেন। মিছিল থেকে কমিটি প্রত্যাখান করে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুনরায় মিরাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পূর্ব জিন্দাবাজার নেহার মার্কেটের সামনে আসার পর পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়।সিলেট কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই মোবাশ্বির আলী জানান, মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টাকালে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় তিনজনকে আটক করা হয়।

উল্লেখ, ডা. শাহরীয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও বদরুজ্জামান সেলিমকে যুগ্ম আহ্বায়ক করে শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ