• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

দীপিকার গ্রিন সিগন্যাল

dipikaবিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে পথচলার শুরু শাহরুখ খানের হাত ধরে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। ভাগ্যগুণে ও শাহরুখের কল্যাণে প্রথম সিনেমার মাধ্যমেই জুটে যায় জনপ্রিয়তা। সেই থেকে আজ অবধি শাহরুখ-দীপিকা মানেই হিট_ তেমন বিষয় প্রতিষ্ঠা হয়েছে ‘চেন্নাই এঙ্প্রেস’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’-এর বিপুল সাফল্যের মাধ্যমে। তবে একটা বিষয় স্পষ্ট, যতই শাহরুখের সঙ্গে হিটমেকার হিসেবে ধরা দিয়েছেন দীপিকা, ততই সালমানের সঙ্গে তৈরি হয়েছে তার দূরত্ব। মাঝখানে এমনও শোনা গেছে, সালমানের ‘কিক’ ছবির জন্য প্রস্তাব দেয়া হলে নাকি নানা অজুহাতে তাকে ফিরিয়ে দিয়েছেন দীপিকা। এ ব্যাপারে দীপিকা বললেন ‘পুরোপুরি বানোয়াট কথা। আমি এমন কোনো জায়গায় পেঁৗছে যাইনি যে, সালমানের কাজের প্রস্তাব ফিরিয়ে দেব।’ ক্যারিয়ারের এত বছরে সালমানের বিপরীতে অনুপস্থিতির জন্য শিডিউল বিভ্রাটকেই দায়ী করলেন তিনি। তবে কি ক্যারিয়ার বজায় রাখতে শাহরুখের পাশাপাশি সালমানের পাশেও দেখা দেবেন তিনি? সামনে মুখ ফুটে বলতে না পারলেও সেটার প্রভাব শাহরুখ শিবিরে কীভাবে পড়ে_ সেদিকেই দৃষ্টি সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ