• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী ভারতে গ্রেফতার

Arrestসিসি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আসাম থেকে এক ভারতীয় নারী (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। তবে তার পরিচয় জানায়নি ভারতীয় পুলিশ।

শেখ হাসিনাকে লক্ষ্য করে বাংলাদেশে হামলাকারী সংগঠন জামায়াতুল মুজাহিদিনের পরিকল্পনা উন্মোচনের বিষয়ে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ঘোষণার কয়েকদিনের মধ্যেই ওই নারীকে গ্রেফতার করা হলো।

এছাড়াও জঙ্গি সংগঠনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করেছিল বলেও জানান ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা।

আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য জানান, গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে ভারতের বিপক্ষে যুদ্ধের উদ্দেশ্য অস্ত্র সংগ্রহের অভিযোগও আনা হয়েছে।

তিনি বলেন, আসাম পুলিশের বিশেষ একটি দল অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করেছে। শনিবারই তাকে আদালতে হাজির করার কথাও জানিয়েছেন তিনি।

সূত্র : দ্য গার্ডিয়ান, রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ