• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :

সার্জারিতে কমে ডায়াবেটিসের ঝুঁকি

doctoস্বাস্থ্য ডেস্ক : বিশ্বের শতকরা ৮০ ভাগ টাইপ-টু ডায়াবেটিস রোগীর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। মুটিয়ে যাওয়া এসব রোগীর চিকিৎসার নতুন উপায় খুঁজে পেয়েছেন গবেষকরা। তাদের দাবি, ওজন কমানোর জন্য সার্জারি করালে ডায়াবেটিসও কমে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ পর্যন্ত টাইপ-টু ডায়াবেটিস এ প্রক্রিয়ায় কমানো সম্ভব।

ব্রিটেনের কিংস কলেজ লন্ডনের প্রফেসর মার্টিন গালিফোর্ড বলেন, ‘আমাদের গবেষণার ফলাফলে দেখা গেছে মুটিয়ে যাওয়া নারী-পুরুষের ক্ষেত্রে ব্যারিয়াট্রিক সার্জারি (ওজন কমানোর অস্ত্রোপচার) ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।’ এ ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটিই অনুসরণ করতে হবে বলেও জানান তিনি। এ সার্জারির পর শারীরিক পরিশ্রম বাড়ালে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুললেই সম্ভব হবে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া।

ব্রিটেনের ক্লিনিক্যাল প্র্যাকটিস রিসার্চ ডাটালিং থেকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবহার করে তারা ওজন কমানোর অস্ত্রোপচার এবং ডায়াবেটিক প্রতিরোধের মধ্যকার সম্পর্ক খুঁজে পান।

২০০২ সাল থেকে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক ২১৬৭ জন ডায়াবেটিসমুক্ত স্থূল ব্যক্তির খোঁজ পেয়েছেন তারা। এদের প্রত্যেকেই কোনো না কোনো সময় ওজন কমানোর সার্জারি করিয়েছেন। নানা পরীক্ষা-নিরীক্ষায় পর এদের মাত্র ৩৮ জনকে ডায়াবেটিস সংক্রমিত পাওয়া গেছে। বাকি সবারই এ রোগ নিয়ন্ত্রণে রয়েছে।

তুলনা করলে দেখা যাচ্ছে, সার্জারির ফলে ৮০ শতাংশ ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে এ জন্য শুধু সার্জারি নয়, ধূমপান পরিহার, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণও সহায়তা করেছে। প্রতিবেদনটি দ্য ল্যানসেট ডায়াবেটিকস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে প্রকাশিত হয়। দি ইন্ডিয়ান এক্সপ্রেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ