• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

পার্বতীপুরের যশাই হাটে ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

__________(________) ___ _____________ _____ _____-- 10-11-2014পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরের যশাইহাটে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা। সোমবার ভোরে পার্বতীপুর উপজেলার যশাইহাটে শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মনসুর আলী জানান, বাজারের হামিদুলের পান দোকানে ইলেকট্রিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামিদুল তার দোকানে মোবাইল চার্জে দিয়ে বাড়ি চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীগন ১ ঘন্টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
ভোরে মোবাইল চার্জার অতিরিক্ত হিট হয়ে বিস্ফোরিত হয়ে আগুন লাগে তার দোকানে। এতে পুড়ে গেছে হামিদুলের পান দোকানসহ আশপাশের ১৩টি দোকান ।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় অগ্নিকান্ডের ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা । তবে দোকান মালিকদের দাবি প্রায় ১৯ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ