• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

হিলি সীমান্তে মাদকসহ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

Hili solko-03দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে ৩৯ হাজার ৮৪০ পিস ভারতীয়  যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট ও  ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ইসমাইলপুর ও বিষাপাড়া মাঠে অভিযান চালিয়ে এসব দ্রব্য উদ্ধার করে।
বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, সকালে ইসমাইলপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৯ হাজার ৮৪০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে  ভোরে বিষাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ