• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

আমি ভালবাসার রাজনীতি করতাম : এরশাদ

Arsadচট্টগ্রাম : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ২৪ বছর আগে ক্ষমতা ছেড়ে দিয়েছি। এরপর প্রধানমন্ত্রী নড়াচড়া হয়েছে, বাংলা ভাইয়ের উত্থান হয়েছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দেশ। আমাদের সময় এসব ছিল না। তখন আমি ভালবাসার রাজনীতি করতাম। এখন চলছে প্রতিহিংসার রাজনীতি। তাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি আমরা।

বুধবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী উল্লেখ করে তিনি বলেন, জিয়া নিজে মুক্তিযোদ্ধা হলেও তিনি রাজাকার আলীমকে মন্ত্রী পরিষদের সদস্য বানিয়েছিলেন, বেগম জিয়া জামায়াত নেতা নিজামী ও মুজাহিদদের মন্ত্রী করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধ বিশ্বাস করে। বুধবার লালদীঘি থেকে নতুন করে যাত্রা শুরু হলো। আপনারা সহযোগিতা করলে জাতীয় পার্টি আরেকবার ক্ষমতায় যেতে চায়। দল এখন উজ্জীবিত। তাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ