• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

বাজারে এল রঙ পাল্টাতে সক্ষম ‘ক্লোজ সিস্টার ব্রা’

braসিসি ডেস্ক: বাজারে এল রঙ পাল্টাতে সক্ষম অন্তর্বাস। নাম ‘ক্লোজ সিস্টার ব্রা’। জাপানের ‘ট্রিঅ্যামফ ম্যানুফ্যাকচারার’ সংস্থা এক বিশেষ ইলেক্ট্রনিক পেপার দিয়ে তৈরি করেছে এই অন্তর্বাস। প্রয়োজনমত রঙ বদলাবে এই অন্তর্বাস। নীল থেকে সাদা রঙে পাল্টে যেতে এই অর্ন্তবাসের লাগবে মাত্র কয়েক সেকেন্ড। এই অন্তর্বাসে রয়েছে টাচ সেনসিভিটিও।

প্রস্তুতকারক সংস্থার দাবি, মহিলাদের ক্ষমতায়নের পথে এই অন্তর্বাস তাদের একধাপ এগিয়ে নিয়ে যাবে। জাপানে মহিলাদের মধ্যে এক ধরনের ফ্যাশন চালু রয়েছে। বন্ধুত্ব বোঝাতে সেখানকার মহিলারা একই রঙের পোশাক পরেন। স্থানীয় ভাষায় একে বলে ‘ফুটেগো কোডে’। এই নয়া অন্তর্বাস সেই ট্রেন্ডকেই এগিয়ে নিয়ে যাবে-দাবি সংস্থার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ