ঢাকা: অবৈধ বসবাসের অভিযোগে রাজধানী থেকে ৩১ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর উত্তরা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২১ নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা এবং ৪ জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ বসবাসের অভিযোগে গুলশান এলাকা থেকে কেনিয়া ও উগান্ডার নাগরিক নাগরিককে আটক করা হয়েছে। এ ছাড়াও উত্তরা এলাকা থেকে আটককৃতদের মধ্যে নাইজেরিয়া ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে।