সিসি নিউজ: প্রাথমিক শিক্ষার অধিকারভিত্তিক পর্যালোচনা ও জনমত বিনিময় সভা নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা ইউএসএস এর সম্মেলণ কক্ষে এ্যাকশন এইডের সহায়তায় এ সভার আয়োজন করে ইউএস এস।
আলোচনার শুরুতে প্রাথমিক শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন পাঠ করেন ইউএসএস এর ক্যাম্পাস প্রকল্পের ডোমার উপজেলা প্রকল্প সমন্বয়কারী কায়কোবাদ হোসেন। কর্মশালায় সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম মোস্তফা চৌধুরী, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, একশন এইডের ম্যানেজার লুৎফুল খালিদ, একশন এইডের ব্যবস্থাপক (পিকিউএল) আবু সায়েম মো. জুয়েল মিয়া ও স্থানীয় সানমুন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বক্তব্য রাখেন।
কর্মশালায় শিক্ষা কতৃপক্ষ, সাংবাদিক ও সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, চলতি বছর জেলার ডোমার উপজেলা পাঁচটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপড় জরিপ চালিয়ে প্রাথমিক শিক্ষার ১০টি প্রধান সমস্যা চিহিৃত করা হয়। পরবর্তীতে এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশসহ জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে।