• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন |
শিরোনাম :

সাফ মহিলা ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ

image_106859_0খেলাধুলা ডেস্ক: তৃতীয় সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দল হিসেবে সেমিফাইনালে ওঠেছে গ্রুপ ‘এ’তে থাকা বাংলাদেশ। সোমবার ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় বাংলাদেশ ৩-১ গোলে মালদ্বীপকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।

এই গ্রুপ থেকে তিন খেলায় পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছে গত দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। অপরদিকে গ্রুপ ‘খ’ থেকে নেপাল ও শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

সোমবার ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের মাইনু মারমা ১৮ মিনিটে গোলের সূচনা করেন (১-০)। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অন্যতম স্ট্রাইকার সাবিনা খাতুন (২-০)।

৮৪ মিনিটে মালদ্বীপ আইসাথ সামার গোলে ব্যবধান কমায় (২-১)। ৮৭ মিনিটে সাবিনা খাতুন আরো একটি গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেইসাথে সেমিফাইনালের টিকিট পায় তারা। বাংলাদেশ তাদের প্রথম খেলায় আফগানিস্তানকে ৬-১ গোলে পরাজিত করেছিল। আর দ্বিতীয় খেলায় ভারতের কাছে হেরে যায় ৫-১ গোলে।

এদিন গ্রুপ ‘এ’র অপর ম্যাচে ভারত ১২-০ গোলে পরাজিত করেছে আফগানিস্তানকে।

আগামী ১৯ নভেম্বর একই মাঠে স্থানীয় সময় সকাল ১০টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। দুপুর ১-৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও নেপাল। সূত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ