• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংসদে উপানুষ্ঠানিক শিক্ষা বিল পাস

parlamentঢাকা: জাতীয় সংসদে উপ আনুষ্ঠানিক শিক্ষা বিল- ২০১৪ পাস হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বিলটি উত্থাপন করা হলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর জনমত যাচাইয়ের  প্রস্তাব দেয়া হলে তা নাকচ করা হয়। তবে এম এ হান্নানের দুই দফার ২৪ দফায় দুটি সংশোধনী গ্রহণ করা হয়।

এর আগে গত রোববার উপানুষ্ঠানিক শিক্ষা বিল ২০১৪ এর ওপর রিপোর্ট উপস্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন। বিলে উপানুষ্ঠানিক শিক্ষার শ্রেণীবিভাগ ও বয়সসীমা নির্ধারণ করে উপানুষ্ঠানিক প্রাথমিক ও বয়স্ক এবং জীবনব্যাপী শিক্ষা এ দুই ভাগে ভাগ করার প্রস্তাব করা হয়েছে।

এতে প্রাথমিক শিক্ষার বয়স ৮ থেকে ১৪ বছর এবং বয়স্ক শিক্ষার বয়সসীমা ১৫ ও তদুর্ধ্ব নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বিলে একজন মহাপরিচালককে প্রধান করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো স্থাপন এবং ব্যুরোর জনবল কাঠামো, প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়, ব্যুরোর কার্যাবলী বিষয়েও বিধানের প্রস্তাব করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সর্ম্পকে বলা হয়, নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরজ্ঞানদান, আত্মকর্মসংস্থানের যোগ্যতা সৃষ্টিকরণ তথা স্বাবলম্বীকরণ এবং বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার বিকল্প সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এ বিল প্রণয়ন করা হয়। এ আইনের বিধান লঙ্ঘন করলে বিনাশ্রম ছয় মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ