• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

নীলফামারীতে বখাটেদের হুমকীতে এক ছাত্রী স্কুল ছাড়া

Ivtigingসিসি নিউজ: নীলফামারীর ডিমলায় বখাটেদের হুমকিতে বিদ্যালয়ে যেতে পারছেনা সপ্তম শ্রেণীর এক ছাত্রী। এতে বন্ধ হতে বসেছে তার পড়া-লেখা। ছাত্রীটির পরিবার থানা পুলিশে অভিযোগ দায়ের করলেও আসামীদের হুমকি অব্যাহত রয়েছে।
এলাকাবাসী জানান, ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ি  গ্রামের আবু হেনা মোস্তফা কামাল টিটুর মেয়ে ও পশ্চিম খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর সামিয়া আক্তার সূচনা গত ৮ নভেম্বর পাশ্বর্তী ছাতনাই গ্রামে নানীর বাড়িতে বেড়াতে যায়। এসময় ছাতনাই গ্রামের আব্দুল মমিনের বখাটে ছেলে শামীম ইসলাম নেতৃত্বে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে শিশির, ইসমাইল হোসেনের ছেলে দেলওয়ার হোসেন ও পশ্চিম খড়িবাড়ী গ্রামের মকদম খানের ছেলে আলী আজম জোড় পূর্বক ওই স্কুল ছাত্রীকে তিস্তা নদীর পাড়ে ধরে নিয়ে যায়। সেখানে তারা ছাত্রীটির বিভিন্ন ছবি মোবাইলে ধারন করে তা বিকৃত করে। এরপর ছাত্রীটির পিতার কাছে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না পেয়ে বখাটেরা ছাত্রীটির ছবি অর্ধনগ্নভাবে বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি প্রদর্শণ করে।
বুধবার দুপুরে ময়েটির বাবা মুঠেফোনে জানান, বখাটে শামীম ও তার তিন সহযোগী আমার স্কুল পড়–য়া মেয়েকে জোরপূর্বক আটক করে ভিডিও মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ছবি ধারণ করে। এবং পরের দিন আমার বাড়িতে এসে মেয়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেছে। যদি টাকা দেয়া না হয় তবে মেয়ের ছবি বিকৃতি করে ইন্টারনেটের মাধ্যমে ছরিয়ে দেয়া সহ নগ্ন ছবি তৈরী করে বিদ্যালয়ের সহপাঠি এবং শিক্ষকদের কাছে দেয়া হবে বলে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় গত ১৬ নভেম্বর শামীমকে প্রধান করে চার জনরে বিরুদ্ধে ডিমলা থানায় একটি অভিযোগ দাখিল করেছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় ওই বখাটেরা প্রতিনিয়ত আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতার কারনে মেয়ে বিদ্যালয় যাওয়া বন্ধ করে দিয়েছে।
বুধবার বিকালে মুঠো ফোনে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ