• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে তারেক রহমানের জন্মদিন পালিত

Tareqসিসি নিউজ: বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী  পালিত হয়েছে নীলফামারীতে।  জন্মদিন উপলক্ষ্যে   বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে কেক কেটে নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়। এসময় সেখানে  জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও  পৌর বিএনপির নেতা মাহাবুবর রহমান মাহাবুব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম বাবলা, মাসুদ রানা মাসুম, রাশেদ উদৌলা রাশেদ, পৌরছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক আরমান আলী, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোক্তার হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল প্রমুখ।

ডোমারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে। করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার। বৃহস্পতিবার দুপুরে ডোমার উপজেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয় চত্ত্বরে এক কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে পাঁচ তলা ভবনের ওই ভিত্তিস্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরন নবীর, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, এলজিইডির উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান প্রমুখ।
সবশেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের স্মৃতিতে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি অম্লানের’ ভিত্তি স্থাপন করেন সংসদ সদস্য।
ডোমার উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান জানান, এলজিইডির ত্বত্তাবধানে পাঁচ তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করা হযেছে। চলতি বাজেটে ওই ভবনটি তিন তলা পর্যন্ত নির্মিত হবে।
স্থানীয় সরকার শক্তিশালী করণে
নীলফামারীতে দিন ব্যাপী কর্মশালা
নীলফামারীতে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে স্থানীয় সরকার শক্তিশালী করণে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক কর্মসূচি প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেস জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব গুল্লাল সিংহ, পুলিশ সুপার  মো. জোবায়েদুর রহমান, পৌরসভা মেয়র  দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী, ব্র্রাক প্রতিনিধি রইস উদ্দিন ও ইলিয়াস সরকার।
কর্মশালা অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার শক্তিশালী করণের বাধা হিসেবে অশিক্ষা-দুর্নীতি ও বাল্যবিবাহকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে বলেন এই বিষয় গুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সম্মিলিত ভাবে কাহ করতে হবে। তবেই স্থানীয় সরকার ব্যবস্থাকে  শক্তিশালী করা সম্ভব হবে।
দিন ব্যাপী এই কর্মশালা বিভিন্ন শ্রেণী পেশার ৫০জন প্রতিনিধি অংশ গ্রহণ করে।

 

স্বাধীনতা শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের নীলফামারী সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। সম্মেলন উদ্ধোধন করেন জেলা  পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, শিক্ষক পরিষদ জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ সারোয়ার মানিক, শিক্ষক বাবু খোকা রাম রায়, প্রমুখ। সম্মেলনে রুহুল আমিন কে সভাপতি ও মৃনাল কান্তি রায় কে সাধারন সম্পাদক করে ১৫১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ