• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

মৌলভীবাজারে ১২ ডাকাত অস্ত্রসহ আটক

Dakat Atokমৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আউট সিগনাল রেলক্রসিং এলাকা থেকে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৬৮৪৯) গাড়ি নিয়ে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় গ্রিল কাটার, স্ক্রু ড্রাইভার, ছোট দা, রামদা, ১৪টি মোবাইল সেটসহ বিভিন্ন সরঞ্জামাদি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। গত কিছুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ডাকাতির আতঙ্কে এলাকাবাসী পাহারা দেয় নিজ নিজ এলাকায়। এছাড়াও বেশ কয়েকটি ডাকাতি হয় জেলা সদরসহ বিভিন্ন স্থানে। আটককৃতরা হলো জুয়েল আহমদ(২৪), ছইয়দ আলী(২৫), তজমউদ্দিন(২৫), এনাম আহমদ(১৮), সাগর আহমদ(৩০), মহব্বত আলী(২৬), আলমগীর(২০), তৌফিক(২০), শাহ-আলম(৩০), আনোয়ার হোসেন আনার(২২), ছত্তার মিয়া(২৫) ও সেলিম মিয়া (৩০)। কুলাউড়া থানার এএসআই ওয়াসিম ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ