• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ভেজাল সারসহ ব্যবসায়ী গ্রেফতার

Arrestকিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরে ভেজাল সারসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে ওই উপজেলার প্রধান সড়কের পাকুরেরতল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যাসায়ী সবুজ মিয়া (২১) জেলার কিশোরগঞ্জ উপজেলার রাজিব গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। পরে গ্রেফতারকৃতকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্দিকুর রহমান গ্রেফতারকৃত ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২১ দিনের সাজা প্রদান করেন। পরে জরিমানার টাকা জমা দিয়ে সে খালাস পায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কিশোরগঞ্জ শহরের প্রধান সড়কের পাকুরেরতল নামক স্থানে সবুজ মিয়ার গোডাউনে তল্লাশি চালায়। এসময় তার গোডাউন থেকে ফেমাস এগ্রো লিমিটেড (প্রস্তুতকারক তুরস্ক) এর ১৫০ প্যাকেট ভেজাল কিং বোরণ (বোরাক) সার আটক করে। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ