• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিরিরবন্দরে আসামী ধরতে গিয়ে পুলিশের এসআই আহত

Policদিনাজপুর প্রতিনিধি : পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় আসামীর লোকজনের হামলায় চিরিরবন্দর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) আহত হয়েছেন। শনিবার ১২ টার সময় চিরিরবন্দরের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান চিরিরবন্দর থানায় কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার সময় দিনাজপুর চিরিরবন্দর থানার এসআই আব্দুর রহমান দৌলতপুর গ্রামে একাধিক মামলার আসামী সংগ্রামকে (৩৪) ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সংগ্রাম ধান ক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতার করে। পরে আসামী সংগ্রামকে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের উপর হামলা চালায়। তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে এসআই আব্দুর রহমান আহত হন। এক পর্যায় পুলিশ গুলি চালাতে চাইলে লোকজন ভয়ে পালিয়ে যায়।
তবে এ ব্যাপারে এসআই আব্দুর রহমান জানান, আসামী ধরতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ