• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

পাঁচ দিনের সফরে মালয়েশিয়া গেছেন এরশাদ

Arsadঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে মালয়েশিয়া গেছেন। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমএইচ ১০৩ বিমানযোগে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দেন।

সফরসঙ্গী হিসেবে সাথে আছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান এবং একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার।

এরশাদকে বিমানবন্দরে বিদায় জানাতে জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, মো: আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, এ্যাড. সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, বাবু সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান ড. নুরুল ইসলাম মিলন এমপি, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন আহমেদ বাবুল, ব্যারিস্টার দিলারা খন্দকার, নুরু ইসলাম নরু, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ্ আলম তালুকদার প্রমুখ।

সফর শেষে আগামী ২৮ নভেম্বর এরশাদের দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ