• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতিসংঘের অ্যাম্বাসডর হলেন সানিয়া

Saniaখেলাধুলা ডেস্ক: জাতিসংঘের দক্ষিণ এশীয় শাখার গুডউইল অ্যাম্বাসডর হলেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ চলতি মাসেই অভিনেতা-পরিচালক ফারহান আখতারও জাতিসংঘের দক্ষিণ এশীয় শাখার গুডউইল অ্যাম্বাসডর হয়েছিলেন৷ জাতিসংঘের ইতিহাসে প্রথম পুরুষ গুডউইল অ্যাম্বাসডর ফারহান৷ ফারহানের পাশাপাশি এবার সানিয়াও এই উদ্যেগের সঙ্গে যুক্ত হলেন৷

মঙ্গলবার জাতিসংঘের তরফে টেনিসের গ্ল্যাম-কুইনকে ‘ওম্যান অফ অ্যাচিভমেন্ট’ এবং ‘ইউথ আইকন’ বলে সম্মানিত করা হয়েছে৷ সানিয়া মূলত জাতিসংঘের তরফে দক্ষিণ এশিয়ার নারীদের ক্ষমতায়নের দিকেই নজর দেবেন৷

জাতিসংঘের সঙ্গে যুক্ত হতে পেরে সানিয়া বললেন,‘ আমার কাছে এটা অত্যন্ত সম্মানের ব্যাপার৷ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এটা৷ একজন মহিলা সেলেব্রিটি হওয়া একজন পুরুষ সেলেবের থেকে অনেক কঠিন৷ পুরুষ হলে হয়তো আমাকে অনেক কম বিতর্কের সন্মুখীন হতে হতো৷তাই জাতিসংঘের প্রস্তাব ফেরাতে পারিনি৷’– ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ