খেলাধুলা ডেস্ক: জাতিসংঘের দক্ষিণ এশীয় শাখার গুডউইল অ্যাম্বাসডর হলেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ চলতি মাসেই অভিনেতা-পরিচালক ফারহান আখতারও জাতিসংঘের দক্ষিণ এশীয় শাখার গুডউইল অ্যাম্বাসডর হয়েছিলেন৷ জাতিসংঘের ইতিহাসে প্রথম পুরুষ গুডউইল অ্যাম্বাসডর ফারহান৷ ফারহানের পাশাপাশি এবার সানিয়াও এই উদ্যেগের সঙ্গে যুক্ত হলেন৷
মঙ্গলবার জাতিসংঘের তরফে টেনিসের গ্ল্যাম-কুইনকে ‘ওম্যান অফ অ্যাচিভমেন্ট’ এবং ‘ইউথ আইকন’ বলে সম্মানিত করা হয়েছে৷ সানিয়া মূলত জাতিসংঘের তরফে দক্ষিণ এশিয়ার নারীদের ক্ষমতায়নের দিকেই নজর দেবেন৷
জাতিসংঘের সঙ্গে যুক্ত হতে পেরে সানিয়া বললেন,‘ আমার কাছে এটা অত্যন্ত সম্মানের ব্যাপার৷ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এটা৷ একজন মহিলা সেলেব্রিটি হওয়া একজন পুরুষ সেলেবের থেকে অনেক কঠিন৷ পুরুষ হলে হয়তো আমাকে অনেক কম বিতর্কের সন্মুখীন হতে হতো৷তাই জাতিসংঘের প্রস্তাব ফেরাতে পারিনি৷’– ওয়েবসাইট।