• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

জলঢাকায় ৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

Arrest-2জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার রাতে ৪ কেজি গাজাসহ এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত দুটি মটরসাইকেল জব্দ করা হয়। এ.এস.আই নুর ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টায় উপজেলার কাঁঠালী ইউনিয়নের রঙের বাজার এলাকায় মটরসাইকেল যোগে ৩ যুবক জলঢাকার দিকে আসতে থাকলে আমাদের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল ফেলে যুবকরা পালিয়ে যায়। তাদের ব্যবহৃত মটরসাইকেল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে আব্দুল মজিদ নামের এক গাঁজা ব্যবসায়ীকে মীরগঞ্জ ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মজিদ (২৮) ডিমলা উপজেলার উত্তর সোনাখুলী এলাকার ছাকিউদ্দিনের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ০৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ