• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

সীমান্তে লেজার ওয়াল নির্মাণ করছে ভারত

Simanto Pak-Indiaআন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে লেজার ওয়াল নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে ভারত। ভারত সীমান্তে পাকিস্তানীদের অনুপ্রবেশ ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

সীমান্ত প্রাচীর নেই এমন এলাকায় এ ধরনের লেজার ওয়াল তৈরি করা হবে। নতুন এ পদ্ধতিতে কেউ অবৈধভাবে সীমান্ত সীমানা অতিক্রম করলে সতর্ক সংকেত দেবে লেজার ওয়াল। এ ওয়ালের পাশাপাশি সীমান্ত প্রাচীর এলাকায় অ্যান্টি টানেল ব্যবস্থার কথাও ভাবছে ভারত। এ ধরনের ব্যবস্থা ইসরাইলের সীমান্তে রয়েছে।

বিএসএফ পরিচালক জেনারেল ডিকে পথক বলেন, “আমরা আমাদের অস্ত্রের আধুনিকায়ন করছি। নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা রদবদল করছি।”

সূত্র জানায়, জম্মু-কাশ্মীরের যেসব এলাকায় সীমান্ত প্রাচীর তৈরি সম্ভব নয় সেখানে লেজার ওয়াল বানাবে ভারত। কেউ লেজার ওয়াল অতিক্রম করলে সতর্ক সংকেত বেজে উঠবে।

বর্তমানে পাক-ভারে সীমান্তে ১৫ শতাংশ এবং বাংলাদেশ-ভারত সীমান্তে ৩৫ শতাংশ এলাকা প্রাচীরবিহীন অবস্থায় রয়েছে। –টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ