সিসি নিউজ: তামাক চাষ নিরুৎসাহিত করুন ও বিকল্প খাদ্য শষ্য উৎপাদন করুন এই দাবীতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ধুমপান বিরোধী বে-সরকারী সংস্থা ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের শিল্পকলা একাডেমী চত্বরে এই মানববন্ধন অনুষ্টিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রোগাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌর কাউন্সিলর ঈসা আলী, আনিসুর রহমান প্রমূখ।