• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে সরঞ্জামসহ বোমা উদ্ধার

image_108070_0চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে পুলিশের অভিযানে হাতবোমা, পেট্রল বোমা, গান পাউডার,বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ও গোয়েন্দা পুলিশের দেড় শতাধিক সদস্য।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মুহিউদ্দিন সেলিম জানান, অভিযান চলাকালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হল থেকে সাতটি হাতবোমা, আটটি পেট্রল বোমা, পাঁচ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়।

এছাড়া শেরে বাংলা হলের ডাইনিং থেকে পাঁচটি রামদা, ১০টি রড ও বেশ কিছু দা-ছুরি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ