• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীরবন্দরে সানলাইট স্কুলে ফাউন্ডেশন বৃত্তি প্রদান

Chirirbandar Pic-2দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন বলেছেন, দিনাজপুর শিক্ষাবোর্ডকে মডেল শিক্ষাবোর্ডে পরিণত করা হবে। শিক্ষার্থীদের লালন-পালন করতে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। আমি নিজে ঘুষ খাইনা, বোর্ডের অন্যকেও ঘুষ খেতে দেব না। কেউ দূর্নীতি করলে তার রেহাই নেই। জেএসসি পরীক্ষার কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। কোন শিক্ষক নকলে সহযোগিতা করলে, তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।
শুক্রবার সকালে চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে সানলাইট স্কুলে ফাউন্ডেশন বৃত্তি প্রদান, পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান, শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য।
এসওএম মোখলেসুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাতা সদস্য হুমায়ুন কবির মান্নান শাহ্, নন্দীশ্বর দাস ও সানলাইট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান শাহ্। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্কুল ম্যাগাজিন শৈলীর মোড়ক উম্মোচন করেন এবং ফাউন্ডেশন বৃত্তি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ