• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |

সৈয়দপুরে কৃষক বন্ধন কর্মসুচি পালন

cpb-1সিসি নিউজ: ফসলের লাভজনক দাম চাই শ্লোগানকে সামনে রেখে তেতুলিয়া থেকে কক্সবাজার পযর্ন্ত  দু’ ঘন্টা ব্যপী কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসাবে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ কৃষক সমিতি নীলফামারী জেলা সমিতি কৃষক বন্ধন আজ শনিবার সকাল ১১ টা হতে দুপুর ১ টা পযর্ন্ত পালন করেছে।
কৃষক বন্ধন কর্মসুচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড আলতাব হোসাইন, নীলফামারী জেলা সভাপতি কমরেড নজরুল ইসলাম, জেলা সা: সম্পাদক কমরেড আতিয়ার রহমান, সৈয়দপুর সিপিবি’র সভাপতি কমরেড নূরুজ্জামান জোয়ারদ্দার, সৈয়দপুর সিপিবি’র সা: সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন জেভিস্কো, সৈয়দপুর উদীচীর সভাপতি কাজি আবুল হাসনাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ