• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

হাবিপ্রবিতে আগাম শীতকালীন ছুটি ঘোষণা

Haziদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ৩০ নভেম্বর রবিবারের মধ্যে ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি থাকার কথা ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু একাডেমিক কাউন্সিলের সভায় ছুটি ১৭ দিন এগিয়ে নিয়ে এসে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর করা হয়েছে। ৩০ নভেম্বর রবিবারের মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগর নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী হল ত্যাগ করে চলে গেছে।
এদিকে হাবিপ্রবি কর্তৃপক্ষের মতে এটা শীতকালীন ছুটি হলে ছাত্রলীগ হাবিপ্রবির নেতাদের দাবী তাদের চলমান আন্দোলনকে বানচাল করতেই এই আগাম ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
হাবিপ্রবির ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল জানান, আমাদের আন্দোলনকে বানচালকরতে শীতকালীন ছুটি ১৭ দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। এসব করে আমাদর আন্দোলনকে ঠেকানো যাবে না। যে দিন থেকে বিশ্ববিদ্যালয় খুলবে, সে দিন থেকেই তিন ছাত্রের বহিস্কার আদেশ প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হবে। এবার হবে এক দফার আন্দোলন। আর তা হবে ভিসি রুহুল আমীনের পদত্যাগ চাই।
হাবিপ্রবির জনসংযোগ প্রকাশনা  কর্মকর্তা মমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছুটির বিষয়ে জানান, শুধু ক্লাস ও পরীক্ষা ছুটি থাকবে। তবে অফিসিয়াল ও ভর্তির সকল কার্যক্রম চলবে। তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি সভা কক্ষে ভিসি অধ্যাপক মো. রুহুল আমীনের সভাপতিত্বে রিজেন্ট বোডের্র সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিন জনকে চুড়ান্তভাবে বহিস্কার করার পর সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার এই সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে হাবিপ্রবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পিএইচ.ডি’র ছাত্র অরুণ কান্তি রায় সিটন, আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি বিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-৪ সেমিষ্টার-১ এর ছাত্র এ এম জাহিদ হাসান ও টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ সেমিষ্টার-১ এর ছাত্র অনিন্দ্য দত্ত অন্তুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এর পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। গত বৃহস্পতিবার তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ