• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক জগলুলের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

image_108423_0ঢাকা: সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রখ্যাত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহত হওয়ার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালক মো মশিউর রহমানকে প্রধান করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ কমিটি গঠন করে। কমিটির অপর সদস্যরা হলেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রাফিক বিভাগের দক্ষিণের ডিসি ইমতিয়াজ হোসাইন, ঢাকা সড়ক সমন্বয় কর্তপক্ষের পরিচালক মাহমুদুল হাসান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রাফিক কর্মকর্তা মাহবুবুর রহমান।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাতে রাজধানীর কারওয়ানবাজারে বাস থেকে নামার সময় বাসের নিচে পড়ে মারা যান খ্যাতিমান সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ