• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

ঢাকা আসছেন রাইমা সেন

imagesবিনোদন ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর ঢাকা আসছেন রাইমা সেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ‘যুদ্ধশিশু’ ছবিটি মহান বিজয়ের মাসে পুনরায় ঢাকায় মুক্তি পাচ্ছে। আর এ উপলক্ষে আয়োজিত প্রিমিয়ার শোতে উপস্থিত থাকার জন্য ঢাকায় আসবেন ছবির প্রধান নায়িকা রাইমা সেন ও পরিচালক মৃত্যুঞ্জয় দেবাক।

আমদানিকারক প্রতিষ্ঠান ও ছবির পরিবেশনা সংস্থা খান ব্রাদার্স রাইমা সেন ও মৃত্যুঞ্জয় দেবাক-এর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রিমিয়ার শো’-এর তারিখটা দু-একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগ, অবদান এবং যুদ্ধের সময় জন্ম নেয়া শিশুদের নিয়ে নির্মিত ‘যুদ্ধশিশু’ গত ১৬ মে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে ছবিটি পুনরায় মুক্তি দেয়া হবে বলে খান ব্রাদার্স সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ