• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই

images_59854সিসি নিউজ: চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে না ফেরার দেশে চলে গেলেন তিনি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের চতুর্থদিনের দিনের অনুষ্ঠান শুরুর আগে রোববার ৮টা ৪০ মিনিটে মঞ্চে বক্তৃতা দেয়ার পর হঠাৎ পড়ে যান কাইয়ুম চৌধুরী। এরপর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা এই শিল্পীকে মৃত ঘোষণা করেন। সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিরউদ্দিন বলেন, ‘রাত ৯ টায় শিল্পী কাইয়ুম চৌধুরী মারা গেছেন।
এ ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
রাত পৌনে ১০ টার দিকে স্বজনেরা কাইয়ুম চৌধুরীর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখার জন্য নিয়ে যান। তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে।
সোমবার শিল্পী কাইয়ুম চৌধুরীর মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষদে নেওয়া হবে।চারুকলার গ্রাফিক্স বিভাগের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সেখানে শিল্পী কাইয়ুম চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে আজিমপুর করবস্থানে নানার কবরে দাফন করা হবে।
১৯৩৪ সালের ৯ মার্চ ফেনীতে জন্ম নেওয়া কাইয়ুম চৌধুরী ১৯৫৪ সালে ঢাকা আর্ট কলেজ থেকে ফাইন আর্টসে ডিগ্রি নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ