• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

ফিলিপ হিউজের পর এবার প্রাণ হারালেন আম্পায়ার

sports_59789খেলাধুলা ডেস্ক : ক্রিকেট অঙ্গনে ফিলিপ হিউজের শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার প্রাণ হারালেন ক্রিকেট আম্পায়ার। ঘটনাটি ঘটেছে ইসরাইলের শহর অ্যাসডেডে লিগ  খেলায়। ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকেটারের শটে বলটি  সরাসরি বোলারের প্রান্তে থাকা স্ট্যাম্পে  লেগে হিলেল আওসকার নামে ঐ আম্পায়ারের মুখে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে পাশের শহর অ্যাশকেলনের একটি হাসপাতালের নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
৫৫ বছর বয়সী আওসকার ইসরাইলি ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ছিলেন তিনি। ১৯৮২ সাল থেকে আইসিসি ট্রফিতে পাঁচবার  নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে  শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে অ্যাবটের শর্ট বলে মাথায় আঘাত পান ফিলিপ হিউজ। মাথায় অস্ত্রোপচারের পর তিনি  কোমায় চলে যান। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ