সিসি নিউজ: সরকার সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। সমাজের প্রতিটি রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে দিয়েছে। দুর্র্নীতিতে চ্যাম্পিয়ন আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানার আমির ড.মুহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে রমনা থানা জামায়াতের উদ্যোগে রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের শিক্ষা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন
তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাথে এদেশের মানুষের কখনো কম্প্রমাইজ হবে না। ব্যাংকগুলোতে দলের নিজস্ব লোকদের পরিচালনা পর্ষদের সদস্য বানিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। শহীদ কাদের মোল্লার রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী কল্যাণমূলক ইসলামী রাষ্ট্রে পরিণত করতে জামায়াত কর্মীরা সর্বাতœক প্রচেষ্টা চালাবে ইনশাল্লাহ।
৫৪ ওয়ার্ড জামায়াতের সভাপতি মু.আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা খন্দকার রুহুল আমীন, মোজাম্মেল হক, তালুকদার আরিফ বিল্লাহ ও এবিএম আসাদুজ্জামান প্রমুখ।